Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হলো : মুত্তাকি

আফগানিস্তানে আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হলো : মুত্তাকি

আফগানিস্তানে নতুন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানের নতুন তালেবান সরকার বিশ্বের সকল আঞ্চলের দেশগুলোর প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছে। আর এ বার্তাটি হলো আফগানিস্তানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

উচ্চ শিক্ষার জন্য কাতারের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের একটি বিভাগ ‘সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ’ আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান মুত্তাকি বলেন, বিশ্বে সকল দেশের প্রতি আফগানিস্তানের প্রত্যাশা হলো তারা যেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।

তিনি বলেন, আফগানিস্তান বিশ্বের সকল দেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায়। আমরা কোনো দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। একইসাথে আমরা চাই না যে অন্য দেশগুলো আমাদের দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করুক।

আফগানিস্তানের ভূ-কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তান হলো এ অঞ্চলের সংযোগস্থল। আফগানিস্তানের বর্তমান ইসলামি সরকার এ ভূ-কৌশলগত সুবিধার সদ্ব্যবহার করবে। এর মাধ্যমে এ অঞ্চলে যে অর্থনৈতিক বিপ্লব হবে তার অংশীদার হবে আফগানিস্তান।

এ সপ্তাহে কাতারের দোহা শহরে মার্কিন কর্মকর্তাদের সাথে দু’দিনের আলোচনা বৈঠক সম্পন্ন করেছেন আমির খান মুত্তাকি ও তার প্রতিনিধি দল। এ বিষয়ে আমির খান মুত্তাকি বলেন, যুক্তরাষ্ট্র ও আফগান সরকার দোহা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এ বিষয়ে কোনো সমস্যা থাকলে তারা পরস্পরের সাথে আবারো আলোচনা করবে।

সূত্র : তোলো নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য