Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি: হেফাজত

কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি: হেফাজত

জনগণকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটি  কুমিল্লার ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে এক বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা। তারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। দেশের সব ইসলামপ্রিয় তৌহিদী জনতা, হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমি মাদ্রাসাগুলোর আলেম-ওলামা ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহবান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। 

‘তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সতর্ক থাকার’ আহ্বান জানিয়ে হেফাজত নেতারা বলেন, আমরা জানতে পেরেছি সরকার কুমিল্লার ঘটনায় অভিযুক্ত কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করেছে। আমরা চাই প্রকৃত অপরাধী যারা তাদের দ্রুতই আইনের আওতায় আসুক।  বৈঠকে বলা হয়, আগামীকাল (১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। তারা বলেন, আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।

বৈঠকে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য