Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনী এলাকায় পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনী এলাকায় পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের দখলকৃত এলাকায় পুলিশের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে সংঘটিত অপরাধের মাত্রা কমানোর অজুহাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার দেশটির গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি মন্ত্রিসভা গত রবিবার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলের প্রস্তাবণায় অনুমোদন দেয়। নতুন উদ্যোগ কার্যকর হলে ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরাইলি পুলিশ। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়াই ইসরাইলি পুলিশ সন্দেহভাজন কারো বাড়িতে তল্লাশি চালাতে পারবে।


মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরায়েলি পার্লামেন্টে তোলা হবে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী গিডিয়ন সার এই বিলটি উত্থাপন করেন।


গত সপ্তাহে দেশটির সরকার ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় যুদ্ধের’ অংশ হিসেবে ফিলিস্তিন শহর ও গ্রামগুলোতে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের মোতায়েন করার পরই এই নতুন উদ্যোগের কথা সামনে এলো।


এদিকে ইসরায়েলি পুলিশের ক্ষমতাবৃদ্ধির এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করছে তারা। সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য