Monday, September 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিমবিশ্বের বর্ষসেরা ব্যক্তি তুরস্কের বিজ্ঞানী

মুসলিমবিশ্বের বর্ষসেরা ব্যক্তি তুরস্কের বিজ্ঞানী

করোনা মহামারি রোধে অগ্রণী ভূমিকা রাখায় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে ‘ম্যান অব দি ইয়ার’ উপাধিতে ভূষিত হয়েছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী উগুর শাহিন। জর্দানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান রয়েল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) ২০২২ সালের বার্ষিক প্রকাশনায় এ উপাধি ঘোষণা দেয়। তুরস্কভিত্তিক সংবাদ আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

আরআইএসএসসির ওয়েবসাইট থেকে জানা যায়, কভিড-১৯ মহামারি প্রতিরোধী অগ্রণী ভূমিকা রাখায় শাহিনকে ২০২২ সালে বিশ্বের পাঁচ শ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকার ‘ম্যান অব দি ইয়ার’ উপাধি দেওয়া হয়। জার্মান প্রতিষ্ঠান বায়োঅ্যানটেক ও যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মা প্রতিষ্ঠান ফাইজার যৌথ উদ্যোগে তাদের তৈরি টিকা পুরো বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

আরআইএসএসের প্রকাশনায় বলা হয়, ‘বায়োএনটেকের ফার্মা কম্পানির প্রতিষ্ঠাতা শাহিন ও তাঁর স্ত্রী ওজলেম টুরেসির যৌথ গবেষণায় করোনা প্রতিরোধী টিকা তৈরি হয়। তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ কার্যকর এবং মানুষের ব্যবহারের জন্য এমআরএনএ প্রথম অনুমোদন দেয়।’

এদিকে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ‘উইম্যান অব দি ইয়ার’ উপাধিতে ভূষিত হন। গত ১৯ মার্চ পূর্ব আফ্রিকার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেন। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ষষ্ঠ প্রেসিডেন্ট হন।

কাতারের প্রেসিডেন্ট শেখ তামিম বিন হামাদ আল থানি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের শীর্ষ তালিকায় আছেন। এ ছাড়া সৌদি বাদশাহ সালমান, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুুল্লাহ আলী খোমেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও জর্দানের কিং আবদুল্লাহ প্রভাবশালী মুসলিম নেতৃবৃন্দের তালিকায় আছেন।

            সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য