Saturday, October 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ২০

কাবুলের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় হাসপাতালে দুই দফা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নতুন করে এই বোমা হামলার মধ্যদিয়ে পরিষ্কার হলো যে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান মারাত্মকভাবে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি জানিয়েছেন, কাবুলের ৪০০ শয্যার সরদার মোঃ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। সামরিক বাহিনী হাসপাতালটি পরিচালনা করে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর নির্বিচারে সেখানে গুলিবর্ষণ করা হয়। এর ফলে ব্যস্ত এই হাসপাতালের ভেতরে ও বাইরে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়।

সর্বশেষ খবর অনুযায়ী, অন্তত ৪৩ জন আহত হয়েছেন। বহু মানুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার কারণে ধারণা করা হচ্ছে- মৃতের সংখ্যা বাড়তে পারে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তালেবানের একটি বিশেষ বাহিনী নিরাপত্তা রক্ষার জন্য ঘটনাস্থলে ছুটে গেছে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে কাবুলভিত্তিক বখতার নিউজ এজেন্সি জানিয়েছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বেশ কয়েকজন সদস্য হাসপাতালে প্রবেশ করেছিল এবং তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য