Sunday, September 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপশ্চিম তীরে ১৩শ’ ফিলিস্তিনি বসতি নির্মাণের অনুমতি

পশ্চিম তীরে ১৩শ’ ফিলিস্তিনি বসতি নির্মাণের অনুমতি

দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ১ হাজার ৩০০ বাড়ি নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরাইল। এর আগে সেখানে অবৈধভাবে তিন হাজারের বেশি ইসরাইলি বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়। ইসরাইলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণে ফিলিস্তিনিদের প্রাথমিক অনুমতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম।

যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসরাইলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। সেসব এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেওয়া হয়। গত বুধবার ওই একই কর্তৃপক্ষ ১ হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয় এবং আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়। এরপর ১২টি ইউরোপিয়ান দেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরাইলের প্রতি আহ্বান জানায়। জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে দখল করে নেয় ইসরাইল। এরপর থেকে প্রায় ৭ লাখ মানুষ সেখানে বসতি গড়েছে। আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য