Saturday, July 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজেরুজালেমে মার্কিন কনস্যুলেট খুলতে দেবে না ইসরায়েল

জেরুজালেমে মার্কিন কনস্যুলেট খুলতে দেবে না ইসরায়েল

পবিত্র জেরুজালেম বা আল-কুদস শহরে ফিলিস্তিনি জনগণের সেবাদানের জন্য আমেরিকাকে কনস্যুলেট খোলার অনুমতি দেবে না ইহুদিবাদী ইসরায়েল।

শনিবার জেরুজালেম শহরে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ।

তারা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন কনস্যুলেট খোলার পরামর্শ দিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ফিলিস্তিনি জনগণের সেবা দেয়ার জন্য জেরুজালেম শহরে মার্কিন কনসুলেট খোলার জন্য কোনো জায়গা হবে না। এই তথ্য আমেরিকার কাছে তিনি নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ দু’জনেই পৌঁছে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের দাবি মোতাবেক আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস আল-কুদস শহরে সরিয়ে নেয়।

পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রগঠন করতে চায় সেখানকার জনগণ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং আল-কুদস শহরে আবারো মার্কিন কনসুলেট খোলার কথা বলেছেন।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ওয়াশিংটন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য