Friday, June 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা আগামী রবিবার থেকে শুরু হচ্ছে। ঢাকা মহানগরে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। শুক্রবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।


ডিএমপি জানায়, রবিবার সারা দেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য