Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসএকটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

একটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

শুভ ও অশুভ লক্ষণ

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَفَاءَلُ وَلَا يَتَطَيَّرُ وَكَانَ يُحِبُّ الِاسْمَ الْحَسَنَ. رَوَاهُ فِي شَرْحِ السّنة

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ গ্রহণ করতেন। আর কোন কিছু হতে অশুভ ধারণা গ্রহণ করতেন না এবং তিনি ভালো নামকে পছন্দ করতেন। (শারহুস্ সুন্নাহ্)[1]

[1] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩২৫৪, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১১৩০, আল জামি‘উস্ সগীর ৯০৩৫, সহীহুল জামি‘ ৪৯০৪, আহমাদ ২৩২৮।

ব্যাখ্যাঃ (يَتَفَاءَلُ) অর্থাৎ তিনি শুভ লক্ষণ অনুসন্ধান করতেন এবং তার অনুসরণ করতেন।

(وَكَانَ يُحِبُّ الِاسْمَ الْحَسَنَ) অর্থাৎ তার দ্বারা তিনি শুভ লক্ষণ গ্রহণ করতেন। এখান থেকে বুঝা যায় যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খারাপ নাম অপছন্দ করতেন এবং তাকে অশুভ লক্ষণ মনে করতেন। এটি তার ঐ ‘আম কথার মতো নয় যে, (وَلَا يَتَطَيَّرُ) আর তিনি অশুভ লক্ষণ গ্রহণ করতেন না। তবে হ্যাঁ তিনি খারাপ নামকে পরিবর্তন করে দিয়ে সুন্দর নাম রেখে দিতেন। যেমন বহু নামের ক্ষেত্রে এরূপ ঘটেছে। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য