Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাকির নায়েকের আইআরএফের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়াল ভারত

জাকির নায়েকের আইআরএফের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়াল ভারত

বহুল আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরো পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত সরকার।জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ, তিনি দেশে ও বিদেশে মুসলিম যুবকদের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, মারাত্মক এই অভিযোগের স্বপক্ষে মোদি সরকার সুস্পষ্টভাবে কোনো প্ৰমাণ দিতে পারেনি। এ যাবৎ যেসব প্রমাণ দেয়া হয়েছে তার বেশিভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসেবে সেগুলো ছিল খুবই দুর্বল।

মঙ্গলবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করেত পারে। তাই কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর অধীনে আরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য