Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২০২৩ সালে বিশ্ব পর্যটনের রাজধানী হবে সমরখন্দ

২০২৩ সালে বিশ্ব পর্যটনের রাজধানী হবে সমরখন্দ

২০২৩ সালে বিশ্ব পর্যটন রাজধানী হবে উজবেকিস্তানের ঐতিহাসিক সমরখন্দ শহর। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিওটিও)-এর ২৪তম সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে উজবেকিস্তানের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিওটিও)-এর ২৫তম সাধারণ অধিবেশন আয়োজন করবে সমরখন্দ। উজবেকিস্তানে প্রথম বারের মতো এ ধরনের আয়োজন হতে যাওয়ায় দেশটির জন্য তা একটি ঐতিহাসিক ঘটনা।

মাদ্রিদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে উজবেকিস্তানের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আজিজ আবদুখাকিমভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, উজবেক সরকারের নীতি এবং দেশে পর্যটন বিকাশের দীর্ঘ প্রচেষ্টার ফলে প্রথমবারের মতো জাতিসংঘ সংস্থার বৈঠক আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য