Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা : বিশ্বব্যাংক

আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা : বিশ্বব্যাংক

বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো। খবর এএফপি’র।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান রিকনস্ট্রাকশন বট্রাস্ট ফান্ড (এআরটিএফ) এর এ অর্থ এই সঙ্কটপূর্ণ সময়ে আফগানিস্তানের জনগণের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

এসব অর্থ ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেয়া হবে। এ দুই আন্তর্জাতিক সংস্থার আফগানিস্তানে কার্যক্রম রয়েছে এবং তাদের লজিস্টিক ক্যাপাসিটি রয়েছে। তারা আফগান জনগণকে সরাসরি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সরবরাহে তাদের বিদ্যমান বিভিন্ন কর্মসূচির আর্থিক ঘাটতি পূরণে এ অর্থ কাজে লাগাবে।
এ মাসের গোড়ার দিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ পুন:সংস্কার প্রচেষ্টার উদ্দেশ্যে এ তহবিল রি-ডাইরেক্ট করার প্রস্তাব দেয়।

জাতিসঙ্ঘ বারবার সতর্ক করে দেয় যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কটের একেবারে কিনারায় রয়েছে।

আফগানিস্তানের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ এই শীত মৌসুমে চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। আর এ সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য