Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুরান ঢাকায় পাঁচতলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

পুরান ঢাকায় পাঁচতলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য