Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরখরার কারণে প্রতি ৪ জনে ১ জন সোমালি অনাহারে কাটাচ্ছে : জাতিসঙ্ঘ

খরার কারণে প্রতি ৪ জনে ১ জন সোমালি অনাহারে কাটাচ্ছে : জাতিসঙ্ঘ

জাতিসঙ্ঘ সোমবার সতর্ক করেছে যে, সংঘাতে বিপর্যস্ত সোমালিয়ায় খরার কারণে প্রতি চারজনের মধ্যে একজন অনাহারে দিন কাটাচ্ছে। সেখানে বিগত তিন ঋতু কম বৃষ্টিপাতের পরে চতুর্থ দফা বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জাতিসঙ্ঘ বলেছে, বিগত ৩০ বছরে দেশটিতে কখনো টানা তৃতীয়বার বৃষ্টিহীন বর্ষাকাল দেখা যায়নি। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র খাদ্য সঙ্কটে থাকা ৪৬ লাখ মানুষের জন্য ২০২২ সালের মে মাসের মধ্যে খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দিবে।

জাতিসঙ্ঘ এক বিবৃতিতে বলেছে খাদ্য, পানি এবং চারণ ভূমির ঘাটতির কারণে ইতোমধ্যে ১ লাখ ৬৯ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনুমান করা হচ্ছে যে, ছয় মাসের মধ্যে ১৪ লাখ মানুষ খরায় ক্ষতিগ্রস্ত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে, সংঘাত নয় বরং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ায় বাস্তুচ্যুতির প্রধান কারণ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

সোমালিয়া সংক্রান্ত জাতিসঙ্ঘ মানবিক সমন্বয়ক অ্যাডাম আবদেলমৌলা এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী ৩ লাখ শিশু গুরুতর অপুষ্টির ঝুঁকিতে পড়বে।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য