Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের রাফালের জবাব দিতে চীনের যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

ভারতের রাফালের জবাব দিতে চীনের যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

ফ্রান্স থেকে ভারতের সংগ্রহ করা রাফাল মোকাবিলায় চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। বৃহস্পতিবার রাওলপিন্ডিতে এ খবর জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। আগামী মার্চের মধ্যে মোট ২৫টি জে-১০সি অন্তর্ভুক্ত হচ্ছে পাকিস্তান বিমানবাহিনীতে।

চীন বরাবরই পাকিস্তানের মিত্র দেশ বলে পরিচিত। ফ্রান্সের কাছ থেকে ভারত ৩৬টি রাফাল কেনার পর থেকে কপালে ভাঁজ পড়েছিল ইসলামাবাদের। গত বছর চীনের সাথে যৌথ মহড়ায় অংশ নেয় পাকিস্তান। সেখানেই জে-১০সির কলাকৌশল প্রদর্শন করে চীন। তা দেখেই আকাশ-যুদ্ধে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে ২৫টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় ইমরানের সরকার।

রশিদ জানিয়েছে, ২৩ মার্চ পালিত হবে পাকিস্তান দিবস। হাজির থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট রাষ্ট্রনেতারা। সেদিনই যাতে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা যায়, তার চেষ্টা চলছে।
সূত্র : বর্তমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য