Wednesday, June 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকানাডায় আদিবাসী স্কুলের জন্য মুসলিমদের তহবিল গঠন

কানাডায় আদিবাসী স্কুলের জন্য মুসলিমদের তহবিল গঠন

কানাডার একদল মুসলিম যুবক অনলাইনে অন্টারিওর একমাত্র আদিবাসী স্কুলের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। যেন স্কুলটির জন্য একটি স্থায়ী বাড়ির ব্যবস্থা করা যায় এবং স্কুলটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদিবাসী ভাষা, সংস্কৃতি ও জীবনপ্রণালী সংরক্ষণ ও পুনর্জীবিত করতে পারে। একজন উদ্যোক্তা বলেন, ‘আমরা ‘মুসলিম ইন্ডিজিনাস কানেকশনের’ (এমআইসি) অধীনে কাজ করি। আমরা কয়েক মাস ধরে শিখছি কিভাবে আদিবাসী মানুষ সম্পর্কে জানা যাবে, কিভাবে তাদের সঙ্গে সংযুক্ত হওয়া যাবে এবং কিভাবে তাদের সহযোগিতা করা যাবে। সংস্থাটি এ পর্যন্ত দুই হাজার ৫০ মার্কিন ডলার সংগ্রহ করেছে।


তিনি আরো বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকটাপন্ন একমাত্র আদিবাসী স্কুলটি রক্ষার জন্য তহবিল গঠন করব। ’ কানাডার আদিবাসী মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর ২০২১ এমআইসি গঠিত হয়। এমআইসির ফেসবুক পেজে নিজেদের সম্পর্কে লেখা হয়েছে, ‘দ্য মুসলিম ইন্ডিজিনাস কানেকশন’ একটি অনন্য আবিষ্কার কার্যক্রম, যা আন্তর্ধর্মীয় সংলাপ, সামাজিক ন্যায়বিচার; বিশেষত আদিবাসীদের সামাজিক ন্যায়বিচার ইস্যুতে মুসলিম যুবকদের জ্ঞান বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ২০১৬ সালের জরিপ অনুসারে কানাডার জনসংখ্যার ৪.৯ শতাংশ আদিবাসী নাগরিক।

সূত্র : অ্যাবাউট ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য