Thursday, May 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমেট্রো রেলপথ এক রেখায়

মেট্রো রেলপথ এক রেখায়

এক রেখায় দৃশ্যমান হলো দেশের প্রথম মেট্রো রেলের উড়ালপথ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ৫৮২ ও ৫৮৩ নম্বর খুঁটির ওপর উড়ালপথের শেষ অংশটুকু বসানো হয়। এর মধ্য দিয়ে এখন পুরো পথের সংযোগ স্থাপন হলো।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার পথে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচলের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে মেট্রো রেললাইনের এই প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪.০৪ শতাংশ আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ এগিয়েছে ৯০.০৮ শতাংশ।

মেট্রো রেলের এই পথে নিয়মিত চলাচল করবে ২০টি ট্রেন সেট। তবে প্রস্তুত থাকবে আরো চার সেট ট্রেন। যান্ত্রিক ত্রুটির কথা বিবেচনায় এই চার সেট ট্রেন বিকল্প হিসেবে থাকবে।

তবে প্রথম ধাপে আগারগাঁও পর্যন্ত ১০ সেট ট্রেন দিয়ে চলাচল শুরু করা হবে। সেই ১০ সেট ট্রেন এই মুহূর্তে দিয়াবাড়ীতে অবস্থিত মেট্রো রেলের ডিপোতে রয়েছে। প্রতি সেটে দুটি করে লোকোমোটিভসহ (ইঞ্জিন) ছয়টি করে কোচ থাকবে। দেশে এরই মধ্যে এই প্রকল্পের জন্য দুটি শান্টিং লোকোমোটিভও এসে পৌঁছেছে।

মেট্রো রেলপথের শেষ অংশটুকু বসানোকে কেন্দ্র করে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এম এ এন সিদ্দিক বলেন, ‘মেট্রো রেলের এমআরটি লাইন-৬-এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত লাইনের ইরেকশন সম্পন্ন হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের মধ্যে কাজ করাই বড় চ্যালেঞ্জ। কর্মরতদের অনেকে সংক্রমিত হয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের আগের যেসব ব্যবস্থা রয়েছে, তা চলমান। ওমিক্রন আসার পর এখন পর্যন্ত শতাধিক আক্রান্ত হয়েছে। ’

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই অংশে ভূমি অধিগ্রহণ কাজ চলছে।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এম এ এন সিদ্দিক বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত অগ্রগতির তথ্য আমাদের কাছে এখন আছে। সেই অনুযায়ী, প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৭৪.০৪ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯০.০৮ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজ এগিয়েছে ৭৩.০৮ শতাংশ। ’

তিনি জানান, আগামী এপ্রিলে স্টেশনের অংশটুকু ছাড়া মিরপুর এলাকার বাকি সড়কপথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য