Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতে মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির উদ্বেগ

ভারতে মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির উদ্বেগ

ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি।

সোমবার এক টুইটে ওআইসির পক্ষ থেকে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির এ উদ্বেগ জানান।

নিজের টুইটার একাউন্টে তিনি উত্তরখন্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ভারতে মুসলিম ও তাদের ইবাদতস্থলকে লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা এ দেশে ইসলামফোবিয়া ও ইসলামভীতি বৃদ্ধির আলামত।’

তিনি এসব ব্যাপারে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন।

সূত্র : আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য