Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহিজাব খুলতে বলায় কর্নাটকের দুই স্কুলছাত্রীর পরীক্ষা বয়কট

হিজাব খুলতে বলায় কর্নাটকের দুই স্কুলছাত্রীর পরীক্ষা বয়কট

ভারতের কর্নাটকে হিজাব খুলতে বলায় পরীক্ষায় অংশ নেয়নি দুই স্কুলছাত্রী। সেখানে হিজাব না খুললে ছাত্রীদেরকে স্কুলের শিক্ষকরা পুলিশের ভয় দেখিয়েছেন- এমন অভিযোগও পাওয়া গেছে।

আদালতের নির্দেশ অনুসারে কর্ণাটকের সব স্কুল খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেসব ছবি ও ভিডিওতে দেখা যায়, স্কুলে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হচ্ছে। তবে শিক্ষার্থীদের অনেকেই হিজাব খুলতে রাজি হননি; তাদের বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে।

কর্ণাটকের উদুপি এবং শিভামগ্গা জেলার স্কুলের দুই শিক্ষার্থী হিজাব খুলে পরীক্ষায় বসতে রাজি হননি। তাদের মধ্যে একজন ছাত্রীর অভিভাবক এনডিটিভিকে বলেছেন, হিজাব খুলে না ফেললে পুলিশের ভয় দেখিয়েছেন স্কুলের শিক্ষকরা।

উদুপির সরকারি একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়া ওই ছাত্রীর অভিভাবক আরো বলেছেন, ‘এ ধরনের (হিজাব নিষিদ্ধ) ঘটনা আগে ঘটেনি। আমাদের সন্তানকে আলাদা ঘরে বসিয়ে রাখা হয়েছে। সোমবার শিক্ষকরা বাচ্চাদের ওপর চিৎকার করেছেন … তারা এর আগে এমনটা করেননি।’

তিনি আরো বলেছেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের বলেছেন, যারা হিজাব পরে আছ, বাইরে যাও; যারা হিজাব ছাড়া আছ তারা ক্লাসে বসো।’

তিনি আরো বলেছেন, ‘আমাদের সন্তানরা হিজাব পরতে চায় এবং তারা শিক্ষালাভ করতে চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে এবং খ্রিস্টানরা জঁপমালা পরে; আমাদের সন্তানরা হিজাব পরলে দোষটা কোথায়?’

এদিকে, হিজাব নিয়ে চরম বিতর্কের মধ্যেই রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট বুধবার থেকে খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। উচ্চশিক্ষামন্ত্রী সি এন অশ্বত্থ নারায়ণ, সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শ্রীমন্ত পাতিল ও রাজস্ব মন্ত্রী আর অশোকার সাথে সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী বাসাভারাজ এ আহ্বান জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, কলেজগুলোতে যেন নিরাপত্তা জোরদার করা হয়।

চলমান বিধানসভা নির্বাচনে স্বার্থ উদ্ধারের জন্য হিজাব বিতর্ক
ভারতের রাজনৈতিক দলগুলো চলমান বিধানসভা নির্বাচনে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হিজাব বিতর্ককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মামলায় আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী। এজন্য তিনি কর্নাটক হাইকোর্টকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি রাখার অনুরোধ করেছেন।

আয়েশা আলমাস এবং উদুপি জুনিয়র স্কুলের আরো চার ছাত্রীর পক্ষের আইনজীবী মুহাম্মদ তাহির তার আবেদনে বলেছেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশসহ পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে। রাজনৈতিক দলগুলো হিজাব ইস্যুকে ব্যবহার করছে। মেরুকরণ ও একে অপরের বিরুদ্ধে সম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে দলগুলো।

আবেদনে আরো সতর্ক করা হয়েছে, যেকোনো ব্যক্তির যেকোনো ঘৃণ্য কর্মকাণ্ড সাম্প্রদায়িক বিভাজন আরো বাড়িয়ে দেবে।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য