Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুনিয়াবিমুখ এক গভর্নরের কথা

দুনিয়াবিমুখ এক গভর্নরের কথা

দুনিয়ার আসবাব ও ভোগ-বিলাসের প্রতি আকর্ষণ বলতে কিছুই ছিল না এক গভর্নরের। তাঁর নাম সায়িদ ইবনে আমির (রা.)। অর্থসম্পদ দেখলে আকৃষ্ট হওয়ার পরিবর্তে তিনি আঁতকে উঠতেন। ভয় করতেন, না জানি এই অর্থ পরকালীন জীবনের জন্য বিপদের কারণ হয়।

বিজ্ঞাপনওমর (রা.)-এর শাসনামলে তিনি সিরিয়ার ‘হিমস’-এর গভর্নর ছিলেন। রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল হওয়া সত্ত্বেও তাঁর আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। একবার ওমর (রা.) তাঁকে ১০ হাজার দিরহাম দিয়ে বলেন, পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করুন। তিনি বলেন, যারা আমার থেকে বেশি অভাবী তাদের দিন; আমার প্রয়োজন নেই। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত যে ভাতা পেতেন, তা থেকে পারিবারিক খরচের জন্য যৎসামান্য রেখে বাকিটুকু গরিব-মিসকিনের মধ্যে বণ্টন করে দিতেন। (আল-ইসাবাহ ৩/৯৩)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য