Saturday, September 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকেনিয়াকে সৌদি আরবের আরো ৩২ হাজার কুরআনে কারিম উপহার

কেনিয়াকে সৌদি আরবের আরো ৩২ হাজার কুরআনে কারিম উপহার

কেনিয়াকে পঞ্চম ধাপে আরো ৩২ হাজার ৭০০ কপি পবিত্র কুরআন উপহার দিয়েছে সৌদি আরব।

শনিবার বিকেলে নাইরোবিতে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে কেনিয়ান কর্তৃপক্ষের কাছে কুরআনের কপিগুলো হস্তান্তর করা হয়।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশটির সর্ববৃহৎ কুরআন প্রিন্টিং কোম্পানি বাদশাহ ফাহাদ কমপ্লেক্সের প্রধান তত্ত্বাবধায়ক শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল সৌদের পক্ষ থেকে এগুলো হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন আব্দুল্লাহ আল সালমান।

এ সময় কেনিয়ার মুসলিমদের সম্মিলিত প্লাটফর্ম ‘সুপ্রিম কাউন্সিল অব কেনিয়া মুসলিমে’র প্রধান আলহাজ হাসান আওলা নাউদুসহ দেশটির একাধিক শীর্ষ ইসলামী স্কলার ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত সৌদি আরব আফ্রিকার এ দেশটিতে অন্তত ৭৩ হাজার ৫০ কপি কুরআনে কারিম উপহার দিয়েছে। এরমধ্যে একাধিক আকৃতি ও ভাষার অনুবাদও রয়েছে।

সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন আব্দুল্লাহ আল সালমান গুরুত্বারোপ করে বলেছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এ উপহার ইসলামী বিশ্ব ও মুসলিমদের খেদমত ও সেবায় দেশটির অন্যতম কার্যকর একটি পদক্ষেপ।

সূত্র : আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য