Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজীপুরে ১২টি ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ১২টি ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে শনিবার রাতে ১২টি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত কাজ করেছিলেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ায় ইউনুস আলীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্য আরো ১১টি গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল ষ্টেশনের একটি ও জয়দেবপুর ষ্টেশনের দুটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে এসে আগুন নেভানেরা কাজ শুরু করে। ফায়র সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেছেন তারা। আগুনে মালামাল সহ ১২টি গুদাম পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য