Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে তালেবান আত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের বিমান ভ্রমণ বন্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বিমান পরিবহন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এদিকে সর্বশেষ এই নিষেধাজ্ঞার আগে বুধবার তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দু’জন কর্মকর্তা রোববার জানান, তারা যেন একা ভ্রমণকারী নারীর বিমানে ওঠা বন্ধ করে দেয় সে নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা আরো জানান, তালেবান প্রতিনিধি, এই দুটি এয়ারলাইন এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে ক্ষমতায় ফেরার পর তালেবান নারী ইস্যুতে প্রথমে কিছুটা নমনীয় ভাব দেখালেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের নিষেধজ্ঞা আরোপ করতে শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য