Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেনাবাহিনী না থাকলে পাকিস্তান ৩ টুকরো হবে : ইমরান খান

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান ৩ টুকরো হবে : ইমরান খান

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারপারসন ইমরান খান। তিনি তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। ইমরান বলেন, সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না…ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি।

বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রশ্ন করা হলো ইমরান খান বলেন, তিনি এখন টেলিভিশন ও পত্রিকার খবর না দেখলেও, বিষয়গুলো সোশ্যালি মিডিয়ায় দেখেছেন।

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান তিন টুকরো হবে বলে মন্তব্য করে পিটিআই চেয়ারম্যান আরও বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ ও জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ বিদেশ থেকেও সেনাপ্রধানকে আক্রমণ করেছেন। বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে। সূত্র : ডন।
বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য