Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগর্ভপাত ইস্যু, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফাঁস হওয়া খসড়া প্রস্তাবে তোলপাড়: রিপোর্ট

গর্ভপাত ইস্যু, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফাঁস হওয়া খসড়া প্রস্তাবে তোলপাড়: রিপোর্ট

গর্ভপাত সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বাক্ষর করা একটি খসড়া প্রস্তাব ফাঁস হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। এই প্রস্তাব পাস হলে দেশটিতে নিষিদ্ধ হবে গর্ভপাত।

জানা গেছে, ‘গর্ভপাত অবৈধ’ মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই মর্মে একটি খসড়া প্রস্তাবে সই করেছেন। এমন একটি প্রতিবেদন দেশটির প্রথম সারির সংবাদ সংস্থা ‘পলিটিকো’র একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে পাল্টে যাবে গর্ভপাত সংক্রান্ত সে দেশের প্রায় অর্ধশতক পুরনো আইন। প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালে ‘রো ভার্সেস ওয়েড’ মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতিরা রায় দিয়েছিলেন, কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকার গর্ভপাত নিষিদ্ধ করতে পারে না। কিছু শর্ত আরোপ করতে পারে মাত্র। একজন নারী নিজের দেহের উপরে একশ’ শতাংশ নিয়ন্ত্রণ রাখার অধিকার রয়েছে। তাই সরকারি নিষেধাজ্ঞার চোখরাঙানি এড়িয়ে তারা গর্ভপাত করাতেই পারেন। সেই থেকে আমেরিকার প্রতিটি প্রদেশে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। সব থেকে কড়া শর্ত রয়েছে টেক্সাসে। সেখানে গর্ভসঞ্চারের ছ’সপ্তাহের পরে আর গর্ভপাত করানো যায় না। কিন্তু ক্যালিফর্নিয়ার মতো প্রদেশে পরিস্থিতি বুঝে যখন হোক গর্ভপাত করানোর অনুমতি দেওয়া রয়েছে। 

পলিটিকোর দাবি, সুপ্রিম কোর্টের খসড়া প্রস্তাবে ১৯৭৩ সালের সেই রায় সম্পূর্ণ খারিজ করে বলা হয়েছে, “কোনও ব্যক্তি মানুষের নয়, গর্ভপাত সম্বন্ধে বলার অধিকার রয়েছে শুধু সরকারের।”

কট্টর দক্ষিণপন্থী বিচারপতি স্যামুয়েল অ্যালিটোর লেখা এই খসড়া প্রস্তাব গৃহীত হলে আগামী এক মাসের মধ্যে কম পক্ষে ২৬টি প্রদেশে গর্ভপাত সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে বলে মত আইন বিশেষজ্ঞদের। শুধু তা-ই নয়, চাইলে সেই প্রদেশ থেকে সীমানা পেরিয়ে অন্য প্রদেশে গিয়ে গর্ভপাত করানোর বিষয়েও নিষেধাজ্ঞা জারি করতে পারে প্রাদেশিক সরকারগুলো।

দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের প্রথম নারী কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে কেটানজি ব্রাউন জ্যাকসনের নাম মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এখনও দেশের শীর্ষ আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিই দক্ষিণপন্থী রিপাবলিকান এবং তারা বরাবরই গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে। ওই দক্ষিণপন্থী বিচারপতিদের মধ্যে অন্তত তিনজন আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। এই খসড়া প্রস্তাব লিখেছেন যে বিচারপতি স্যামুয়েল অ্যালিটো তাকে আবার মনোনীত করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও গর্ভপাতের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছেন এবং গর্ভপাত যে অবিলম্বে অবৈধ ঘোষণা করা উচিত, সেই মর্মে একাধিক বক্তৃতাও দিয়েছেন।

আদালতের এই খসড়া প্রস্তাব প্রকাশ্যে আসার পরে সরব হয়েছেন ডেমোক্র্যাটেরা। ইতোমধ্যে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, “আদালত যদি সত্যিই (গর্ভপাত বিষয়ে) রো’র সিদ্ধান্ত নাকচ করে দেয়, তা হলে নারীদের অধিকার রক্ষা করার দায়িত্ব এসে পড়বে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর। হাউস ও সেনেটের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি যদি গর্ভপাতের পক্ষে রায় দেন, তা হলে আমার প্রশাসন নতুন আইন আনার জন্য লড়ে যাবে।”

হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার, প্রবীণ ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি এবং সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছেন,  “এই রিপোর্ট সত্য হলে, এটি সুপ্রিম কোর্টের অন্যতম জঘন্য সিদ্ধান্ত হবে। শুধু নারীদের নয়, এই সিদ্ধান্ত প্রতিটি দেশবাসীর অধিকার খর্ব করবে। রিপাবলিকানদের নিয়োগ করা বিচারপতিদের এই পদক্ষেপের কঠোর বিরোধিতা করছি।”

গোটা রিপাবলিকান দলের সমালোচনা করে এই বিবৃতিতে উল্লেখ, “লিঙ্কন ও আইজেনহাওয়ারের দল এখন ট্রাম্পের দলে পর্যবসিত হয়েছে। যেসব রিপাবলিকান সেনেটর ট্রাম্প-পন্থী বিচারপতিদের মনোনয়নে সায় দিয়েছিলেন, আমেরিকার মানুষের কাছে তারা জবাব দিন।”

এদিকে, ফাঁস হওয়া ওই খসড়া প্রস্তাব যে সত্য ও সঠিক তা নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। তবে এটি আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছেন তিনি।

সূত্র: পলিটিকো, বিবিসি, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য