Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার ৯৭

ভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার ৯৭

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নিজ শহর যোধপুরে ঈদ ও তার আগের দিন সাম্প্রদায়িক সংঘর্ষের পর পুলিশ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে। উদয় মন্দির এবং নাগোরি গেটসহ যোধপুরের কিছু অংশে কারফিউ অব্যাহত রাখা হয়। গুজব ও উস্কানি ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট বন্ধ রয়েছে।

জালরি গেট চক্করে ঈদের পতাকা টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এর ফলে সোমবার রাতে পাথর নিক্ষেপে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়। সেই রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। যোধপুরে তিন দিনের পরশুরাম জয়ন্তী উৎসব চলার সময় এ ঘটনা ঘটে।  

সহিংসতায় কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির ভূমিকার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী গেহলট। তিনি মঙ্গলবার এনডিটিভিকে বলেন, “এটা বিজেপির এজেন্ডা। কারণ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এত বেড়ে গেছে, তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই মনোযোগ সরাতে তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। “

দিল্লি, গুজরাট এবং মধ্যপ্রদেশসহ গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ ঘটনা যোধপুরের এই সংঘর্ষ।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য