Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি

রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি

রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি।

এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে, সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

এ প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ দেয় যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়।

সম্প্রতি পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সাথে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয়।

এদিকে ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না। তবে রুবল একাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে কি না তা পরিষ্কার করেনি।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য