Friday, November 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يرجع» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য বের হয়েছে, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই রয়েছে। (তিরমিযী ও দারিমী)[1]

[1] হাসান লিগয়রিহী : তিরমিযী ২৬৪৭, সহীহুত্ তারগীব ৮৮।

ব্যাখ্যা: হাদীসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’মিনদেরকে দীনের ব্যাপারে খরচ করতে, তাদের একটি দল জিহাদের উদ্দেশে বাড়ি হতে বেরিয়ে যেতে এবং সর্বদা একটি দলকে জ্ঞানার্জনে রত থাকতে উৎসাহিত করেছেন। হাদীসে দীনের জ্ঞান অর্জনকে আল্লাহর পথে জিহাদের শামিল বলে গণ্য করা হয়েছে- এ কথার মর্মার্থ হচ্ছে, জিহাদকারী যেমন দীনকে জীবন্তকরণে, শায়ত্বন (শয়তান)কে পরাজিতকরণে ও নিজ আত্মাকে হার মানাতে রত থাকে দীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তিও অনুরূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য