وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ أَفْلَحَ مَنْ كَفَّ يَدَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
اسنادہ ضعیف ، رواہ ابوداؤد (4249) * الاعمش مدلس و عنعن و للحدیث شواھد معنویۃ عند الحاکم (4 / 439) وغیرہ ، غیر قولہ :’’ افلح من کف یدہ ‘‘
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: দুর্ভাগ্য ’আরবদের জন্য যে, এক বিরাট ফিতনাহ্ তাদের কাছাকাছি। সে লোকই সাফল্যমণ্ডিত হবে, যে (তা হতে) নিজের হাতকে গুটিয়ে রাখবে। (আবূ দাউদ)
সহীহ : আবূ দাউদ ৪২৪৯, মুসনাদে আহমাদ ৯৬৮৯, সহীহুল জামি ৭১৩৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭২৫২, শুআবূল ঈমান ৫৩৩০।
ব্যাখ্যা : ‘আল্লামাহ্ ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেছেন: নবী (সা.) -এর দ্বারা উসমান (রাঃ)-এর শাসনামলে মুসলিমদের মাঝে সংঘটিত মতপার্থক্য বা দলাদলি উদ্দেশ্য করেছেন। অথবা ‘আলী (রাঃ) এবং মু’আবিরাহ (রাঃ)-এর মাঝে সংঘটিত দ্বন্দ্বকে বুঝিয়েছেন।
আল ক্বারী (রহিমাহুল্লাহ) বলেছেন: নবী (সা.) এটা দ্বারা ইয়াযীদ ও হুসায়ন (রাঃ)-এর মাঝের দ্বন্দ্বকে বুঝিয়েছেন এবং এটাই সর্বাধিক নিকটবর্তী অর্থ। কেননা ‘আরব ও অনারবদের সকলের মাঝে সে সময় সংঘটিত ফিতনাহ্ বা বিপর্যয় খুবই স্পষ্ট। আর সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট না হওয়া পর্যন্ত যারা উক্ত যুদ্ধ থেকে দূরে থেকেছে তারাই সফলতা লাভ করেছে।
(‘আওনুল মা’বূদ ৭ম খণ্ড, ৩১৫ পৃ., হা. ৪২৪৪)
