Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইলাহি, হামজার জন্য কঠোর আঘাত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইলাহি, হামজার জন্য কঠোর আঘাত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খানের পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ ইলাহি। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতি আরিফ আলভি আইওয়ান-ই-সদরে তাকে শপথ পড়ান। ইলাহিকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার সুপ্রিম কোর্টের আদেশটি পাঞ্জাবের ‘ট্রাস্টি’ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফের জন্য ভয়াবহ আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের শীর্ষ আদালত মঙ্গলবার রাতে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। এর ফলে পারভেজ ইলাহি ১৮৬-১৭৯ ভোটে জয়ী হলেন। প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালত স্থানীয় সময় রাত ১১.৩০-এ তাকে শপথ গ্রহণ করানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ আরো বলা ছিল যে তিনি এই দায়িত্ব পালন করতে না পারলে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। বালিগ শপথ না পড়ানোর কারণে রাষ্ট্রপতিই এর ব্যবস্থা করেন।

বালিগের শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানানোর পর রাষ্ট্রপতি আলভি বিশেষ বিমান দিয়ে ইলাহিকে ইসলামাবাদে নিয়ে আসেন। তারপর শপথ পাঠ করান।

এই ঘটনা পাকিস্তানের রাজনীতির জন্য বড় ধরনের পটপরিবর্তন ঘটাতে পারে। ইমরান খানের হাতে এখন দুটি প্রদেশ। ফলে তিনি আগামী নির্বাচনের দাবি জোরালভাবে করতে পারবেন। আর পাকিস্তানের ক্ষমতাসীনদের জন্যও বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো।

সূত্র : জিও নিউজ, দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য