Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র কাবার বেষ্টনী তুলে নেয়া হলো

পবিত্র কাবার বেষ্টনী তুলে নেয়া হলো

হজের পর শুরু হয়েছে ওমরাহ মৌসুম। সে কারণে দুই বছর আগে স্থাপিত পবিত্র কাবাঘরের চারপাশের বেষ্টনী তুলে নেয়া হয়েছে। করোনার প্রকোপ শুরু হলে ২০২০ সালের জুলাইয়ে এ বেষ্টনী দেয়া হয়। গত মঙ্গলবার সউদী বাদশাহ সালমানের নির্দেশক্রমে সুরক্ষা বেষ্টনী তুলে নেয়ার কথা জানান পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এর ফলে এখন পবিত্র কাবাঘরের কাছে গিয়ে সরাসারি তা স্পর্শ করতে পারছেন মুসল্লিরা।


২০২০ সালের জুলাইয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে ও মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই বেষ্টনী দেয়া হয়েছিল। এ সময় কাবাঘরে স্থাপিত হাজরে আসওয়াদ বা কালো পাথর স্পর্শ বা চুম্বন করতে পারেননি মুসল্লিরা। আবদুর রহমান আল সুদাইস জানান, ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর পবিত্র কাবাঘরের বেষ্টনী তুলে নেয়া হয়েছে। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সউদী কর্তৃপক্ষ। মুসল্লিদের প্রয়োজনীয় সেবা দিতে সব সেক্টরের সমন্বয়ে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

করোনা মহামারির কারণে এ বছর হজ পালন করেন ১০ লাখ মুসল্লি। ২০২১ সালে হজ পালন করেন ৫৮ হাজার ৭৪৫ জন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে ১০ হাজার লোক হজ পালন করেন। মহামারির আগে ২০ লাখের বেশি লোক হজ পালন করতেন। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সউদী আরব। তখন ওমরাহ পালনসহ দৈনিক নামাজ আদায়ে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়। পরবর্তীকালে ধাপে ধাপে সীমিত পরিসরে ওমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়। আল-আরাবিয়া, আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য