Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ سِتًّا. الدُّخَانَ وَالدَّجَّالَ وَدَابَّةَ الْأَرْضِ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَأَمْرَ الْعَامَّةِ وَخُوَيْصَّةَ أَحَدِكُمْ» . رَوَاهُ مُسْلِمٌ

رواہ مسلم (129 / 2947)، (7397) ۔
(صَحِيح)

আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ছয়টি লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে ভালো ’আমল অর্জনে তৎপর হও। ১. ধোঁয়া, ২. দাজ্জাল, ৩. দাব্বাতুল আরয (মৃত্তিকাগর্ভ হতে বহির্ভূত জন্তু), ৪, পশ্চিমাকাশ হতে সূর্য উদিত হওয়া, ৫. সর্বগ্রাসী ফিতনাহ্ ও ৬. তোমাদের ব্যক্তিবিশেষের ওপর আরোপিত ফিতনাহ্। (মুসলিম)

সহীহ: মুসলিম ১২৮-(২৯৪৭), ইবনু মাজাহ ৪০৫৬, সিলসিলাতুস সহীহাহ্ ৭৫৯, সহীহুল জামি ৫১২৩, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৩৫৪, মুসনাদে বাযযার ৬৩৯৪, মুসনাদে আহমাদ ৯২৬৭, আবূ ইয়া’লা ৫৬১৬, আল মু’জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৪৯১, আল মু’জামুল আওসাত্ব ৮৪৯৮, আল মুসতাদরাক লিল হাকিম ৮৫৭৪।

ব্যাখ্যা: (بَادِرُوا بِالْأَعْمَالِ سِتًّا) অর্থাৎ কিয়ামতের ছয়টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে দ্রুত নেক ‘আমলগুলো সম্পাদন কর। কেননা এগুলো প্রকাশ পেলে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, ফলে আমল করা কঠিন হয়ে যাবে। অথবা এরপর ‘আমল করলেও কোন মূল্যায়ন হবে না ও তা কবুল হবে না।

(وَأَمْرَ الْعَامَّةِ) তথা তোমাদের নিকট নেতৃত্বের ফিতনাহ্ আসার পূর্বেই যা তোমাদেরকে নেক ‘আমল করা থেকে ব্যস্ত রাখবে।
(وَخُوَيْصَّةَ أَحَدِكُمْ) তোমাদের কারো নিকট মৃত্যুর মতো ঘটনা এসে পড়বে পূর্বেই যা প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট। অথবা মানুষের, যা প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট। অথবা মানুষের জানমাল এবং এতদসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে নেক আমল করা থেকে ব্যস্ত রাখে। শব্দটি তাসগীর বা ছোট করে উপস্থাপন করার কারণ হলো এটি এর পরবর্তী পুনঃরুত্থান, হাশর, হিসাব ইত্যাদির তুলনায় ছোট।

‘আল্লামাহ্ ক্বাযী ইয়ায (রহিমাহুল্লাহ) বলেন, তাদেরকে এই নিদর্শনগুলো প্রকাশ হওয়ার পূর্বেই নেক ‘আমল করতে নির্দেশ দেয়া হয়েছে, কেননা যখন এগুলো প্রকাশ পাবে তখন তাদেরকে অস্থির করে তুলবে। এবং কর্ম-বিমুখ করবে। (মিরকাতুল মাফাতীহ, ইবনু মাজাহ ৩/৪০৫৬)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য