Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমরাহর সুযোগ পাবে তিন কোটি মানুষ

ওমরাহর সুযোগ পাবে তিন কোটি মানুষ

হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মান বৃদ্ধিতে নতুন-নতুন প্রকল্প শুরু করছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে মদিনার পবিত্র মসজিদে নববীর পশ্চিমে ‘রুওয়া আল মদিনা প্রকল্প’-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৫ লাখ বর্গমিটারের প্রকল্পটি সৌদি সরকারের মাস্টার প্ল্যানের অন্যতম। এতে প্রায় তিন কোটি মুসল্লির ওমরাহ পালনের আয়োজন করা যাবে বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা।

গত বুধবার (২৪ আগস্ট) সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি ভিশন ২০৩০ পূরণের লক্ষ্যে গৃহীত প্রকল্প চালু হয়। ‘রুওয়া আল মদিনাহ হোল্ডিং কম্পানি’ নামের প্রতিষ্ঠানটি মদিনার নগরীর উন্নয়ন, পরিচালনা ও রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে কাজ করে।

খবরে আরো জানা যায়, পবিত্র মদিনার প্রতি সৌদি সরকারের ক্রমাগত সমর্থনের ইঙ্গিত হিসেবে প্রকল্পটি সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ডে বাস্তবায়িত হবে। ইসলাম ও সাংস্কৃতিক অবকাঠামোগত সুসংহত করতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় থাকবে বিলাসবহুল সুবিধাসহ ৪৭ হাজার হোটেল রুম। ১৫ লাখ বর্গমিটার ভূমির ৬৩ শতাংশ হবে উন্মুক্ত ও সবুজ। এতে ৯টি বাস স্টপ, একটি মেট্রো স্টেশন, নিজে চালিত যানবাহনের ট্র্যাক ও আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ সুবিধা থাকবে।

এখান থেকে খুব সহজেই মসজিদ, পার্শ্ববর্তী আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্রে যাওয়া যাবে। মহানবী মুহাম্মদ (সা.) ও সাহাবিদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এ প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে। মদিনার সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

 তথ্যসূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য