Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৩ মাস সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করবে সরকার

৩ মাস সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করবে সরকার

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশজুড়ে খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেবে সরকার। আর ১৮ টাকা কেজি দরে খোলা আটা এবং ২৩ টাকা কেজি দরে প্যাকেট আটা দেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাস খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণ করা হবে চাল ও আটা।

অন্যদিকে ওএমএসের মাধ্যমেও গতকাল জনপ্রতি পাঁচ কেজি চাল ও দুই কেজি আটা বিক্রি করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ১০ কেজি করে চাল বিক্রি করছে। গতকাল ঢাকার আজিমপুরে ছাপরা মসজিদের সামনে দেশব্যাপী খাদ্যবান্ধব (ওএমএস) কর্মসূচির চাল-আটা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রতি মাসে তিন লাখ টন চাল বিতরণ করা হবে। বর্তমানে দেশে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আরো চাল ও গম আমদানি করা হবে। ’

মিলে কী দরে চাল বিক্রি হচ্ছে, সেখান থেকে আড়তে তারা কোন দরে বিক্রি করছে, আড়ত থেকে কিনে নিয়ে খুচরা বিক্রেতারা কত লাভে বিক্রি করছে—এ বিষয়গুলো মনিটর করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান খাদ্যমন্ত্রী।

খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালুর ফলে বাজারে চালের দাম কমবে। বাজারে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট ভাঙা সম্ভব কি না—জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ’

দেশে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও কেন আমদানি করা হচ্ছে, এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। চাষিরা আম, আনারসসহ বিভিন্ন ফসলের দিকে ঝুঁকছেন। এ কারণে ভবিষ্যৎ পরিকল্পনায় চাল ও গম আমদানি করা হচ্ছে। ’ উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন। এর আগে গতকাল খাদ্যমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খাদ্যবান্ধব কর্মসূচি এবং চাষাঢ়া মোড়ে ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য