Saturday, September 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالْوَرِقُ بِالْوَرِقِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بالبُرَّ إِلَّا هَاء وهاء وَالشعِير بِالشَّعِيرِ رَبًّا هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا هَاءَ وهاء»

’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বর্ণের বিনিময় স্বর্ণের সাথে যদি লেনদেন নগদে না হয়, সেক্ষেত্রে তা সুদী লেনদেন হবে। আর রূপার বিনিময় রূপার সাথে যদি লেনদেন নগদে না হয়, তবে সেটা সুদী লেনদেন হবে। আর গমের বিনিময় গমের সাথে যদি লেনদেন নগদে না হয়, তবে সেক্ষেত্রে সুদী লেনদেন হবে। আর যবের বিনিময় যবের সাথে যদি লেনদেন নগদে না হয়, হবে তা সুদী লেনদেন হবে। আর খেজুরের বিনিময় খেজুরের সাথে যদি লেনদেন নগদে না হয়, তবে তা সুদী লেনদেন হবে। (বুখারী, মুসলিম)[1]

[1] সহীহ : বুখারী ২১৩৪, মুসলিম ১৫৮৬,, আবূ দাঊদ ৩৪৪৮, নাসায়ী ৪৫৫৮, তিরমিযী ১২৪৩, ইবনু মাজাহ ২২৫৩, আহমাদ ১৬২, ইরওয়া ১৩৪৭।

ব্যাখ্যা: (إِلَّا هَاءَ وَهَاءَ) ‘‘দাও এবং নাও’’ অর্থাৎ বিনিময় নগদ হতে হবে। বেচা-কেনার ক্ষেত্রে যে সকল বস্তুতে সুদ কার্যকর তাতে বাকী চলবে না, নগদ হতে হবে। ‘আল্লামা ত্বীবী (রহঃ) বলেনঃ সোনার বিনিময়ে সোনা অনুরূপ অন্যান্য বেচা-কেনার ক্ষেত্রে উভয়পক্ষের বস্তু উপস্থিত হতে হবে। অর্থাৎ বেচা-কেনার মাজলিস থেকে পৃথক হয়ে যাওয়ার পূর্বেই উভয়ের মধ্যে বিক্রিত বস্তু ও তার মূল্য তথা বিনিময় আদান প্রদান হতে হবে। কেননা বেচা-কেনার জন্য তা আবশ্যক। (মিরকাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য