Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ فَضَالَةَ بْنِ أَبِي عُبَيْدٍ قَالَ: اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلَادَةً بِاثْنَيْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنَ اثْنَيْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تُبَاعُ حَتَّى تُفصَّلَ» . رَوَاهُ مُسلم

ফাযালাহ্ ইবনু আবূ ’উবায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি খায়বার বিজয়ের দিন বারো দীনার (স্বর্ণ মুদ্রার) বিনিময়ে একটি মালা কিনলাম। এ মালা স্বর্ণ-দানাও ছিল, আবার পুঁতি-মিশ্রিতও ছিল। আমি স্বর্ণ-দানাগুলো পৃথক করে দেখলাম, তা পরিমাণে বারো দীনারের চেয়েও বেশি। আমি এ ক্রয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে, জবাবে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এসব ক্ষেত্রে পৃথক করা ছাড়া ক্রয়-বিক্রয় জায়িয নয়। (মুসলিম)[1]

[1] সহীহ : মুসলিম ১৫৯১, আবূ দাঊদ ৩৩৫২, নাসায়ী ৪৫৭৩, তিরমিযী ১২৫৩।

ব্যাখ্যা: (فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ) ‘‘তাতে সোনা ও পুঁতি ছিল’’ অর্থাৎ হারেরও অধিক পুঁতি ও সোনার মিশ্রণে নির্মিত ছিল। পুঁতি সোনা থেকে পৃথক করার পর দেখা গেল সোনার ওযন বারো দীনার।

(لَا تُبَاعُ حَتّٰى تُفصَّلَ) ‘‘সোনাকে পুঁতি থেকে আলাদা করার আগে বেচা যাবে না’’ অর্থাৎ যে মালার মধ্যে পুঁতি ও সোনার মিশ্রণ থাকে সে মালা সোনার বিনিময়ে বেচা-কেনা করতে চাইলে বেচার আগে সোনাকে পুঁতি থেকে পৃথক করে সোনার বিনিময়ে সোনা সমপরিমাণের ওযনে বিনিময় করতে হবে। কমবেশী করা যাবে না। আর পুঁতি যে কোনো মূল্যে বেচা যাবে। অনুরূপ রূপা অথবা যাবতীয় দ্রব্য যতে সুদ কার্যকর তা বিক্রয়ের ক্ষেত্রে সমান সমান হওয়া আবশ্যক। তাই অন্য কোনো বস্তুর সাথে মিশিয়ে বিক্রয় করা যাবে না। (শারহে মুসলিম ১১/১২ খন্ড, হাঃ ১৫৯২)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য