Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররিয়াদে আন্তর্জাতিক বইমেলা শুরু

রিয়াদে আন্তর্জাতিক বইমেলা শুরু

শুরু হয়েছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২২। সম্প্রতি শুরু হওয়া মেলায় অংশ নিয়েছে ৩২টি দেশের এক হাজার ২০০ প্রকাশনাপ্রতিষ্ঠান। ১০ দিনব্যাপী মেলাটি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ মেলা চলবে।

শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে মেলা। এবারের মেলায় বইপ্রেমী পাঠক উৎসবে গেস্ট অব অনার হিসেবে থাকবে তিউনিশিয়া। এবার তিউনিশিয়ার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি ধারাবাহিক ইভেন্ট উদযাপন করা হবে। এতে অংশ নেবেন দেশটির খ্যাতিমান লেখক, কবি ও গবেষক। দর্শনার্থী সংখ্যা, বই বিক্রির পরিমাণ ও বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরব অঞ্চল ও আন্তর্জাতিক প্রকাশনাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের দিক থেকে মেলাটি আরব অঞ্চলে গুরুত্বপূর্ণ। রিয়াদ আন্তর্জাতিক বইমেলা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরব ও তিউনিশিয়ার মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিউনিশিয়ার সাংস্কৃতিক মন্ত্রী হায়াত গুয়েরমাজি।


এই উৎসব কেন্দ্র করে একত্র হয় জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট লেখক-পাঠকরা। পারস্পরিক আলাপ-আলোচনা, বক্তৃতা, প্রশ্নোত্তর, কবিতা সন্ধ্যা, শিল্প-সংস্কৃতি নিয়ে রয়েছে বিভিন্ন বিষয়ে দেড় শতাধিক আয়োজন। শিল্পকলা, পাঠ পর্যালোচনা, লেখা ও প্রকাশনা নিয়ে আলোচনা, বই তৈরি ও অনুবাদ বিষয়ক কর্মশালা এবং শিশুদের নিয়ে থাকবে বিভিন্ন আয়োজন। আরববিশ্ব ও আন্তর্জাতিক পরিমণ্ডলের খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবীরা এ মেলায় অংশ নিচ্ছেন। বইমেলার ধারাবাহিক আয়োজন ‘হাদিস আল কিতাব’-এ নিজ বই সম্পর্কে কথা বলার সুযোগ পাবেন লেখকরা।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য