Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ায় সম্মানসূচক দাতু সেরী উপাধি পাওয়ায় বাংলাদেশীদের সংবর্ধনা

মালয়েশিয়ায় সম্মানসূচক দাতু সেরী উপাধি পাওয়ায় বাংলাদেশীদের সংবর্ধনা

মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন সেলিম দেশটির সরকার কতৃক রাজ পরিবারের দাতু সেরী উপাধি পাওয়ায় বাংলাদেশ মালয়েশিয়া শিক্ষা ও গবেষণা ফোরামের (বারফম) পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিতবিনতাংয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বারফমের সভাপতি পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে এবং বারফোমের সদস্য মোহাম্মদ মওদুদ মোল্লার সঞ্চালনায় দাতু সেরী জালাল উদ্দিন সেলিমকে এ সংবর্ধনা দেয়া হয়। মূলত একজন বাংলাদেশী হিসেবে মালয়েশিয়ায় ব্যবসা বাণিজ্য, এনজিও, সমাজকল্যাণ ও কমিউনিটির কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য দেশটির মালাক্কা প্রদেশের রাজ পরিবার তাকে সরকারিভাবে সম্মান সূচক এ দাতু সেরী উপাধি দেয়।

জালাল উদ্দীন বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের মোহাম্মদ আবদুল আউয়ালের ছেলে। তিনি ১৯৯৫ সালে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ায় ইউনিভার্সিটি সাইন্স (ইউএসএম) থেকে শিক্ষা জীবন শেষ করে সেখানেই কর্মজীবন শুরু করেন। পরে আর পেছনে তাকাতে হয়নি তাকে। ২০১৯ সালে মালয়েশিয়ান তরুণী দাতিন সেরীকে বিয়ে করার মাধ্যমে সংসার জীবন শুরু করেন। একের পর এক সাফল্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে জালাল উদ্দিন বলেন, প্রবাসে আমাদের বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে সকলে সম্মিলিত হয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তাছাড়া এখানে সরকারের আইন-কানুন মেনে যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারফমের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য রাসেল খান, রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয়, নাজমুল হোসাইনসহ প্রবাসী বাংলাদেশীরা। আরো উপস্থিত ছিলেন বারফমের সিনিয়র সহ-সভাপতি স্বরন খন্দকার, সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ, ফাতেমা তুজ যোহরা মম, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা তিলোত্তমা, সদস্য মিশেল, আদিব, শফিকুল ইসলামসহ বারফমের
অন্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দাতু সেরী জালাল উদ্দীন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশীদের গর্ব এবং অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই সম্মানে আমাদের প্রবাসীদের মুখ উজ্জ্বল হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য