Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনে ২৫০ জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা

ফিলিস্তিনে ২৫০ জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা

ফিলিস্তিনে ২৫০ জন হিফজ সম্পন্নকারী হাফেজ-হাফেজাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার অধিকৃত আলকুদসের (জেরুসালেম) পূর্বাঞ্চলীয় এলাকা হিজমায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

ফিলিস্তিন কর্তৃক নিয়ন্ত্রিত আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্মাননা প্রদানের এই উদ্যোগ গ্রহণ করে।

এ প্রসঙ্গে হিজমার দারুল কুরআনুল কারিমের পরিচালক মোহাম্মদ আতা আলহালয়ু বলেন, এ বছর কঠিন পরিস্থিতি সত্ত্বেও আমরা বেশ সংখ্যক শিক্ষার্থীকে হিফজ সম্পন্ন করাতে সক্ষম হয়েছি।’

তিনি বিশেষত হাফেজা ও শিক্ষিকাদের পরিশ্রমের প্রশংসা করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত, রকমারি ইসলামী নাশিদ ও সনদ প্রদানের মাধ্যমে প্রাণবন্ত ছিল। একইসাথে এ সময় কীর্তি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

সূত্র : কুদস প্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য