Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘হিন্দু শব্দের প্রকৃত অর্থ জানলে লজ্জিত হবেন’

‘হিন্দু শব্দের প্রকৃত অর্থ জানলে লজ্জিত হবেন’

অশ্লীল অর্থ রয়েছে ‘হিন্দু’ শব্দের। এর প্রকৃত স্বরূপ জানলে লজ্জিত হবেন। ভারতের সাথে এর সম্পর্ক নেই। পারস্যের (ইরান) সংযোগ রয়েছে। এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের কর্নাটক রাজ্যের কংগ্রেস নেতা সতীশ লক্ষ্মণরাও জারকিহোলি। কংগ্রেস নেতার মন্তব্যের বিরোধিতায় গেরুয়া শিবির। কর্ণাটকের শিক্ষামন্ত্রীর অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কংগ্রেস নেতা।

সম্প্রতি কংগ্রেস নেতা সতীশ লক্ষ্মণরাও জারকিহোলি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি দাবি করেন, ভারতের সাথে ‘হিন্দু’ শব্দটির আদৌ কোনো সম্পর্ক নেই। বলেন, “হিন্দু শব্দটি কোথাকার? এটা কি আমাদের শব্দ? এটি পারসি শব্দ। ইরান, ইরাক, উজবেকিস্তান, কাজাকস্তানের মতো থেকে এসেছে। ‘হিন্দু’ শব্দটির সাথে ভারতের সম্পর্ক কোথায়? তাহলে শব্দটিকে আপনারা গুরুত্ব দেবেন কেন? এই বিষয় বিতর্ক হতে পারে।”

কংগ্রেস নেতার বিতর্কিত বক্তব্য ভাইরাল হতেই আসরে নামে কর্নাটকের বিজেপি সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ডা: অশ্বথনারায়ণ বলেন, ‘কংগ্রেস নেতার অধিকার নেই মানুষের ভাবাবেগে আঘাত করার। মানুষের আবেগ ও সংস্কৃতিকে মূল্য দেয়া উচিত কংগ্রেসের। অকারণ বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে সমাজের ভালো হবে না।’

দল কংগ্রেসের তরফেও এই বিতর্কে পানি ঢালার চেষ্টা হয়েছে। কর্নাটকের নেতার মন্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করা হয়েছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা টুইট করেন, ‘হিন্দুধর্ম একটি জীবনধারা তথা একটি সভ্যতা। কংগ্রেস প্রতিটি ধর্ম, বিশ্বাস ও ভাবনাকে সম্মান জানিয়েই এই দেশ গড়ে তুলেছে। এটাই ভারতের সারমর্ম।’ সূর্যওয়ালা আরো বলেন, ‘সতীশ জারকিহোলির মন্তব্য গভীরভাবে দুর্ভাগ্যজনক, প্রত্যাখ্যানের যোগ্য৷ আমরা এর দ্ব্যর্থহীন ভাষায় তার মন্তব্যের নিন্দা করছি।’

উল্লেখ্য, সতীশ জারকিহোলির কর্নঅটক প্রদেশ কংগ্রেসের কার্যকরী সম্পাদক। রাজ্যে যখন কংগ্রেস সরকার ছিল তখন বন মন্ত্রী ছিলেন তিনি। রোববার বেলাগাভি জেলায় একটি দলীয় কার্যক্রমে মন্তব্যটি করেছিলেন কংগ্রেস নেতা।
সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য