Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: কোকাকোলা পান করার হুকুম কী?

প্রশ্ন: কোকাকোলা পান করার হুকুম কী?

প্রশ্নঃ আমার বান্ধবী আমাকে বলল যে, কোকাকোলা পান করা হারাম। কারণ আমরা যদি আয়নার ভিতরে কোকাকোলার বোতলের প্রতিবিম্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে, লেখা আছে- লা ইলাহা (কোন উপাস্য নেই), লা মুহাম্মদ (মুহাম্মদ নেই)। সে আমাকে আরও বলল যে, যে ব্যক্তি এটা পান করে সে মুসলিম নয়। অনুগ্রহপূর্বক বিষয়টি পরিস্কার করবেন।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

কোমল-পানীয় কোকাকোলা সম্পর্কে যে কথাগুলো বলা হয়ে থাকে যে, এর বোতলের উপরে লেখা আছে, লা আল্লাহ (আল্লাহ নেই), লা মুহাম্মদ (মুহাম্মদ নেই) অথবা লা মুহাম্মদ (মুহাম্মদ নেই) লা মক্কা (মক্কা নেই); আয়না ভিতরে তাকালে এটি দেখা যায়- এ কথা সঠিক নয় এবং এর ভিত্তিতে কোন শরয়ি বিধান আরোপিত হয় না।

আমাদের উচিৎ এ ধরনের জোড়াতালি নির্ভর কল্পিত ধ্যান-ধারনা থেকে দূরে থাকা; যার কোন ভিত্তি নেই। যে কোন পানীয়ের মধ্যে যদি ক্ষতিকর কোন উপাদান থাকা সাব্যস্ত হয় তাহলে এটি পান করা হারাম। আর যদি এমন কিছু সাব্যস্ত না হয়- তাহলে যে কোন পানীয় পান করা হালাল। কল্পনা ও ধারণানির্ভর কোন তথ্যের কারণে কোন পানীয় হারাম হবে না।

কিন্তু উৎপাদনকারী কোম্পানী যদি ইসলামের সাথে শত্রুতা করে এবং ইসলামের শত্রুদেরকে সাহায্য করে তাহলে ইসলামের শত্রুতার কারণে সে কোম্পানীর পণ্য বর্জন করা উচিৎ।

আল্লাহই ভাল জানেন।

আল্লাহই সবচেয়ে ভাল জানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য