Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনে প্রতিনিধি অফিস খুলবে আজারবাইজান

ফিলিস্তিনে প্রতিনিধি অফিস খুলবে আজারবাইজান

ফিলিস্তিনে প্রতিনিধি অফিস খোলার ঘোষণা দিয়েছে আজারবাইজান।

ওয়াফা নিউজ অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের মতে, ফিলিস্তিনের সাথে আজারবাইজানের সংহতি এবং সেখানকার জনগণের অধিকারকে প্রতিফলিত করার পদক্ষেপ হিসেবে আজারবাইজানের পার্লামেন্ট এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এটিকে ফিলিস্তিনি কূটনীতির জন্য একটি নতুন বিজয় বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এই সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।

এদিকে আজারবাইজান গত শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে তেল আবিবে একটি দূতাবাস খুলবে। তবে এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে ফিলিস্তিন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য