Wednesday, August 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

আফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

আফগানিস্তানের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশের রাজধানী আয়বাকে অবস্থিত জাহদিয়া মাদরাসায় শিক্ষার্থী দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য জড়ো হলে এ বিস্ফোরণ ঘটে।

সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেন, মাদরাসাটিতে অনেক ছাত্র পড়াশোনা করে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যারা এর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে এ কাজের জন্য শাস্তি দেয়া হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আয়বাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার এক চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতা আসার পর দেশটির বিভিন্ন স্থানে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে বহু হামলার ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামিক স্টেট এ সব হামলা চালানোর দাবি করে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য