সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ ইসলামিক ইনভেস্টমেন্টস (জিআইআই) এক শ বিলিয়ন ডলারের বিশেষ ঋণ তহবিল (জিডিএফ-১) গঠন করেছে। জিআইআই ইসলামী শরিয়াহ মোতাবেক বিকল্প বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বিশেষ এই তহবিলের উদ্দেশ্য হলো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীল ও উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন খাতগুলোকে সহযোগিতা করা। যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভোগ্যপণ্য ও গৃহস্থালি আসবাব ইত্যাদি।
তহবিলটি ভারতীয় কম্পানিগুলোকে উপসাগরীয় অঞ্চলে ও বিশ্বব্যাপী ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে।
জিআইআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সহনির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-হাসান বলেন, ‘এটা আমাদের বিনিয়োগকারীদের জন্য একটি নতুন ও বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ। যেখানে উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন খাতে বিনিয়োগের সুযোগ পাবে এবং আকর্ষণীয় মুনাফা লাভ করবে। জিআইআইয়ের অপর সহপ্রতিষ্ঠাতা ও সহনির্বাহী কর্মকর্তা পঙ্কজ গুপ্ত বলেন, আমাদের একটি প্রধান মূলনীতি হলো বৈচিত্র্যময় সুযোগগুলো গ্রহণ করা। আর জিডিএফ-১ উচ্চপ্রবৃদ্ধিসম্পন্ন খাতগুলোকে সহযোগিতা করা এবং বিনিয়োগকারীদের আয় ও উন্নয়ন নিশ্চিত করা।
তথ্যসূত্র : জাওয়া ডটকম
