Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদে নববীতে পাঁচ মাসে ৮১ মিলিয়ন মুসল্লি

মসজিদে নববীতে পাঁচ মাসে ৮১ মিলিয়ন মুসল্লি

১৪৪৪ হিজরি সালের প্রথম পাঁচ মাসে পবিত্র মসজিদে নববীতে ৮ কোটি ১০ লাখ এবং পবিত্র রওজা প্রাঙ্গণে ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এদিকে মক্কায় বিশ্বের ৪০ লাখ লোক ওমরাহ পালন করেছেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি আরো জানান, হজবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নুসুক’ প্ল্যাটফর্মে অনলাইন ভিসা আবেদনের মাধ্যমে তারা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করেন।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে যাত্রীদের আগমন ও ওমরাহ পালনকে আরো সহজ করতে এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যাত্রাকে সমৃদ্ধ করতে এ পরিষেবা দেওয়া হয়।
এখন সৌদির বাইরে থেকে যে কেউ ওমরাহ বা ভ্রমণের জন্য অনলাইনে (haj.gov.sa/ar/InternalPages/Umrah) ভিসাবিষয়ক তথ্য জেনে আবেদন করতে পারবে। প্যাকেজ নির্বাচনের পর ‘নুসুক’ (nusuk.sa) ও ‘মাকাম’ (Maqam.gds.haj.gov.sa) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। ব্যক্তিগত, ভিজিট বা ট্যুরিজম ভিসা থাকলে মুসলিমরা ওমরাহ পালন করতে পারবে। ‘নুসুক’ অ্যাপে আবেদনের মাধ্যমে তারা মসজিদে নববীতে রওজা শরিফ পরিদর্শন ও নামাজের সুযোগ পাবে।

এদিকে ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব। এই মেয়াদের ভেতর হজের মৌসুম ছাড়া সৌদির ভেতরে যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। ওমরাহযাত্রীরা আকাশ, স্থল ও সমুদ্র পথ দিয়ে সৌদি আসতে পারবে।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য