Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাইজেরিয়ায় খাদ্য মজুদ করবে ওআইসি

নাইজেরিয়ায় খাদ্য মজুদ করবে ওআইসি

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ‘ইসলামী সহযোগিতা সংস্থা’ (ওআইসি) নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তুলবে। সদস্য দেশগুলোর জন্যই এ মজুদ গড়ে তোলা হবে। নাইজেরিয়ার কেন্দ্রীয় কৃষি বিভাগের পরিচালক আবদুল্লাহ আবু বাকা গণমাধ্যমকে জানিয়েছেন, ওআইসি সচিবালয় অর্থ, খাদ্যদ্রব্য ও শস্য সরবারহ করবে এবং নাইজেরিয়ার বিভিন্ন খাদ্যগুদামে তা সংরক্ষণ করবে। অতঃপর সদস্য দেশগুলোর চাহিদা অনুপাতে সরবারহ করা হবে।

তিনি আরো জানান, ওআইসির সব সদস্য দেশ নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। ওআইসি সচিবালয় অর্থ সংগ্রহ করবে, খাদ্যদ্রব্য কিনবে এবং নাইজেরিয়ায় তা গুদামজাত করবে। পরবর্তী সময়ে কোনো সদস্য দেশে খাদ্য সংকট তৈরি হলে নাইজেরিয়া থেকে সেখানে খাদ্য সরবারহ করা হবে। আবদুল্লাহ আবু বাকা বলেন, তাঁর দেশ এরই মধ্যেই ৩৬টি কৌশলগত খাদ্যমজুদাগার গড়ে তুলেছে। নাইজেরিয়াকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে কাসাভা উৎপাদনের তাঁর শ্রেষ্ঠত্ব। এ ছাড়া আমরা পাম ওয়েল, চাল ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।
সূত্র : দ্য গার্ডিয়ান ডটএনজি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য