Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের। নিহত এই চার বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জ, একজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং একজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরও দুজন বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন— মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতবর। নিহত তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাতকে স্থানীয় সময় শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

গুরুতর আহত দুজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য