Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৫২ ঘণ্টা পর মায়ের কাছে ফিরে এলো ৮ বছরের চাকমাক

৫২ ঘণ্টা পর মায়ের কাছে ফিরে এলো ৮ বছরের চাকমাক

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এখন পুরোদমে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীদের তৎপরতার কারণে একদিকে যেমন লাশের পর লাশ বের হচ্ছে, সেইসাথে নাটকীয়ভাবে জীবিত অনেকেও বের হয়ে আসছে। এমনই একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আট বছরের একটি শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। আর সাহসী শিশুটির প্রাণবন্ত ছবি সবার হৃদয় ছুঁয়ে গেছে।

শিশুটির নাম ইয়িজিত চাকমাক। বুধবার তুরস্কের হাতেইয়ে একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে দীর্ঘ ৫২ ঘণ্টা সে ধ্বংসস্তূপেই ছিল।

উদ্ধারের পর উদ্ধারকারী দল শিশুটিকে দ্রুত তার মায়ের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয়। হাতে হাতে শিশুটি পৌঁছে যায় তার মায়ের কাছে। মা-ছেলের মিলন দৃশ্য সবাইকে অভিভূত করেছে।

উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ করছেন। পরিবারগুলো বলছে, তাদের যেসব সদস্য নিখোঁজ রয়েছে তাদেরকে ধ্বংসস্তূপের নিচ থেকে খুঁজে বের করতে প্রয়োজনীয় সাহায্য তারা পাচ্ছে না।

দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর-নগরী ইসকেন্দেরুনের আরজু দেদেগলু বলছেন, তাদের পরিবারের দুটি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদেরকে উদ্ধারের জন্য তারা নিজেরাই একটি খনন-যন্ত্র যোগাড় করেছেন। কিন্তু কর্মকর্তারা তাদেরকে সেটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, ‘তারা হয়তো এখন আর বেঁচে নেই।’

তিনি জানান, ‘আমরা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেনি। তখন আমরা নিজেরা একটি ডিগার নিয়ে এসেছি। কিন্তু তারা চায় না আমরা এটা ব্যবহার করি।’

অনেকে বলছেন, ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পরও দুর্গত এলাকায় কোনো ত্রাণ-সাহায্য পৌঁছায়নি।

তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি বলছেন, ‘ভূমিকম্প থেকে বেঁচে গেছি, কিন্তু এখন ক্ষুধা আর ঠাণ্ডায় মারা যাবো।’

সূত্র : সিএনএন ও বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য