Saturday, August 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ

সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ

ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে।

এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহী বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো। পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমানটি ৩৫ টন খাদ্য সহায়তা নিয়ে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ধরনের সর্বশেষ ফ্লাইট ২০১২ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় অবতরণ করেছিল।

সৌদি আরব ২০১২ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং যুদ্ধের আগের পর্যায়ে বিদ্রোহীদের সমর্থন দেয়। ৭.৮ মাত্রার ভূমিকম্পে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও প্রতিবেশী তুরস্কে ৩৫ হাজারের বেশি মানুষের প্রাণহানীর পর এই সৌদি সাহায্যবাহী বিমানটি অবতরণ করল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ সরকারনিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুই লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সিরিয়ার বিদ্রোহীনিয়ন্ত্রিত ও সরকারনিয়ন্ত্রিত উভয় এলাকায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য