Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআহতরা মাথায় আঘাত পেয়েছে বেশি

আহতরা মাথায় আঘাত পেয়েছে বেশি

সিদ্দিক বাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দেখেতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, এখানে (ঢামেকে) প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তী সময় ওয়ার্ডে, আইসিইউতে- যার যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি সিস্টেমে সব চিকিৎসক ও নার্সকে বার্তা পাঠানো হয়েছে। আমরা আশপাশের সব হাসপাতাল প্রস্তুতরেখেছি। ডাক্তাররাও রেডি আছেন। এখানে সমস্যা হলে বার্ন ইউনিটেও রোগী রাখতে পারব।

আহতদের অবস্থা তুলে ধরে তিনি বলেন, মাথায় আঘাত পেয়েছে বেশি। রক্তক্ষরণ হয়েছে। কিছুলোক পুরো থেঁতলে গেছে। বার্ন ইউনিটে ৭ জন ভর্তি আছে। দুয়েক জনের ৮০ ভাগ পুড়ে গেছে। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন এখানে আসছে। সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। ওষুধ যন্ত্রপাতির অভাব নেই।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য